এবার আরো ভয়ংকর আশংকা !!!
ফরহাদ হোসেন
পৃথিবী ব্যাপী কাঁপানো ভাইরাস " কোভিড ১৯ " সবখানে হানা দিলেও আজ অবধি বিশ্বের প্রথমসারির জনবহুল দেশ বাংলাদেশে হানা দেয়নি . ( সরকারি হিসাব অনুযায়ী )
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে রক্ষার মালিক .
ইতিমধ্যে আপনারা জেনেছেন এই ব্যতিক্রমী ভাইরাসের ছড়ানোর নমুনা ও চরিত্র .
আজ ইয়াহু নিউজে দেখলাম তারা বলছে , ভাইরাসটি দ্রুততম ভাবে ছড়ানোর ভয়ানক মাধ্যম হলো " ব্যাংক নোট " অর্থাৎ আমাদের সবার হাতে যে টাকার নোট থাকে সেগুলো .
টাকা গুলো সাধারণ মানুষ নেহাৎ হাত দিয়ে স্পর্শ করে এবং প্রতিদিন একই টাকার নোট অনেক মানুষের হস্তগত হয় .
যেহেতু ভাইরাসটি বাতাসে উড়ে বেড়ায়না . সুতরাং বাতাস থেকে সংক্রমণ হবার সম্ভাবনা কম হলেও , স্পর্শে ভাইরাসটি দ্রুত সংক্রমিত হয় যা পুরোপুরি পরীক্ষিত .
এমতাবস্থায় , বিশ্বের তৃতীয় শ্রেণীর দেশ যেমন, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, শ্রীলংকা , মায়ানমার এই দেশগুলোতে আর্থিক লেনদেনের জন্য এখনো প্রায় ১০০ ভাগ ব্যাংক নোটের উপর নির্ভরশীল .
বিশ্ব স্বাস্থ সংস্থা লেনদেনের জন্য প্রযুক্তি ব্যবস্থাপনার উপর বেশি নির্ভর হওয়ার আহ্বান জানিয়েছে . দুর্ভাগ্য বশত আমাদের দেশের মানুষ এখনো ক্রেডিট কার্ড ব্যবহারে অভ্যস্ত নয় .
তবে এক্ষেত্রে অবশ্যই বারবার হাত ধোয়া ও পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছে .
আমার পরামর্শ হলো , আজ থেকে টাকাগুলোকে একটি ছোট প্লাস্টিকের ঠোঙার মধ্যে রাখবেন . যাতে পকেটে রাখলেও শরীরে স্পর্শ না লাগে .
ওটা থেকেই সারা দিনের লেনদেন করবেন . বারবার হাত ধোয়ার অভ্যেস গড়ুন .
তবে , আশা ও বিশ্বাস বাংলাদেশে এখনো করোনা ভাইরাস প্রবেশ করেনি .
তবুও সাবধান থাকতে অসুবিধা কোথায় . জীবনটি তো আপনার .
সচেতনতায় প্রিয়জনকে লেখাটি উপহার দিতে পারেন .


0 Comments
DO NOT SHARE ANY LINKS