Ticker

6/recent/ticker-posts

কি হয়েছিল আজকে মক্কা

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, 


আজকে মক্কা মাসজিদুল হারাম নিয়ে অনেকেই অনেক রকম নিজের মনের মতো করে লিখে পোস্ট করেছে, বিষয়টা নিয়ে কেউই সঠিকভাবে যাচাই না করেই লেখা লেখি শুরু করেছে। কেউ বলেছে জীবনে কখনো দেখেনি, কেউ বলেছে এমনটা কখনো হওয়ার না কিন্তু হয়েগেছে, কেউ বলেছে তাওয়াফ বন্ধ করেছেন কেন? কেউ বলে  আযাবের সময় আল্লাহর ইবাদত করতে হয়, কিন্তু এখন দেখি উল্টোটা ইবাদত করা বন্ধ করে দিয়েছে।  
আল্লাহু মুস্তাআন! সবাই ধারণার মধ্যে ছিল সঠিক খবর টা কেউ যাচাই করে নি, যা চোখের সামনে পড়েছে তাই লিখেছে এবং কমেন্ট করেছে।

আল্লাহ তা’আলা বলেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ

মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও।
(আল হুজরাত - ৬)

তিনি আরো বলেনঃ

وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে।
(আল আনআম - ১১৬)

তিনি আরো বলেনঃ

إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا ۚ 

নিশ্চয় আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোন কাজেই আসে না।
(ইউনুস - ৩৬)

মহান আল্লাহ বলেছেনঃ

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ

হে ঈমানদারগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ। 
(সূরা হুজুরাত ১২ আয়াত)

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা কু-ধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখ। কারণ কু-ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা।’’ 
( বুখারী ৫১৪৪, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪, মুসলিম ১৪১৩, ২৫৬৩)

তিনি আরো বলেছেনঃ

আবূ হুরাইরাহ (রাঃ) বলেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না। কেননা, খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। একে অপরের দোষ-ত্রুটি খুঁজিও না, একে অন্যের ব্যাপারে মন্দ কথায় কান দিও না এবং একে অপরের প্রতি শত্রুতা পোষণ করো না; বরং ভাই ভাই হয়ে যাও। 
[সহীহ বুখারী ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪] (আধুনিক প্রকাশনী- ৪৭৬৪, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৬৭)

হারামে বিষয়টা নিয়ে আজকে অধিকাংশ লোক ধারণা মধ্যে ছিলো। আসল ঘটনা কি সে সম্পর্কে জানে না, আর জানার জন্য চেষ্টা ও করে নাই, এই বিষয়টা দেখার সাথে সাথেই কে কার ফেসবুকে পোস্ট করবে সেটা নিয়ে ব্যস্ত ছিল সবাই। আর আমরা অনেকেই এরকম করি থাকি কোন খবর পেলে যাচাই না করে প্রচার করা শুরু করি, খবরটা সত্য কিনা সেটা যাচাই না করে সবার আগে পোস্ট করার চেষ্টা করে। 

আজকে হারামের বিষয়টা ছিলো যোহরের সালাতের পরে এক ঘন্টার মতো হারামে লোক প্রবেশ করা বন্ধ করে রাখেন, কারন পুরা হারামকে পরিষ্কার করে ছিলো, মাতাফের মধ্যে টাইলস গুলো ও পরিবর্তন করতেছে, কারণ এখন বাইরে থেকে ওমরা করার জন্য লোক আসা  বন্ধ, আর হারামের অনেক কম মানুষ হয়, সেই জন্য মাতাফের কাজ করার সুযোগ পেয়েছে, তাই এই সুযোগে মাতাফের টাইলস গুলোর কাজ করে নিচ্ছে, কাজ করে সে জন্য মাতাফে লোক প্রবেশ  বন্ধ রেখেছে। কিন্তু একতলা দোতালার উপরে তাওয়াফ করতেছে সবাই।
আমরা আরেকটি কথা হয়তো অনেক সময় ভুলে যাই, আমরা মুসলিম কিন্তু কাবা ঘরের ইবাদত করি না, আমরা আল্লাহর তা’আলার এবাদত করি, পরিস্থিতির কারনে যদি কিছু সময়ের জন্য কাবা থেকে দূরে এবাদত করি এতে দোষের কিছু নয়। 

وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ

পূর্ব ও পশ্চিম আল্লারই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।
(আল বাকারা - ১১৫)

আবারো বলবো হে প্রিয় ভাইও বোনেরা আমাদেরকে ধারণা থেকে বাহির হয়ে আসতে হবে, আমরা মুমিন হওয়ার পরেও যদি ধারণা করে কথা বলে লজ্জা পেতে হয়, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি রহমান আমাদের প্রতি রহমত করো। আমিন

Post a Comment

0 Comments