সৌদি আরবে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৩১ জন নতুন আক্রান্ত !
সৌদি আরবে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৩১ জন নতুন করে আক্রান্ত হয়েছে ! এর মাঝে মারা গেছেন ৪ জন।
সৌদি আরবে মোট ১৩ প্রদেশের মধ্যে ১১ প্রদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আল-জোউপ এবং হায়েল প্রদেশে এখনো কেউ শনাক্ত হয়নি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি আরবে গত ২৪ ঘন্টায় করোনায় ৩৩১ জন নতুন আক্রান্ত !
সমগ্র সৌদি আরবে এখন পর্যন্ত ২০ শহরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। নীচে মোট আক্রান্তের সংখ্যা এবং শহরের নাম সহ প্রকাশ করা হলো:
Advertisement
এই দিকে জেদ্দায় করোনা প্রতিরোধে কঠোর আইন গ্রহন করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা যদি স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সতর্কতামূলক নির্দেশনা মানতে ব্যর্থ হয় এবং অন্যকে সংক্রমিত করার মতো কিছু করে , তবে তাদের ১ লাখ রিয়াল জরিমানা কিংবা ৫ বছরের জেল হতে পারে।
(সৌদি নিউজ) পাবলিক প্রসিকিউশনের এক কঠোর সতর্কতার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি (শুক্রবার) জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা যদি স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সতর্কতামূলক নির্দেশনা মানতে ব্যর্থ হয় এবং অন্যকে সংক্রামিত করার মতো কিছু করে তবে তাদের ১ লাখ রিয়াল জরিমানা কিংবা ৫ বছরের জেল হতে পারে।
পাবলিক প্রসিকিউশন আরো জানিয়েছে যে, করোনা ভাইরাস নির্দেশিকা অর্থাৎ করোনা আইন মেনে চলতে যে ব্যর্থ হবে তাকে ১০০,০০০ সৌদি রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জেল অথবা এই দুটি শাস্তির যে কোন একটি দেওয়া হবে ।
ইমিউন ঘাটতি সিন্ড্রোম থেকে সুরক্ষা সম্পর্কিত প্রবিধানের ১ নং অনুচ্ছেদে এতে আক্রান্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক নির্দেশিকা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। অন্যের মধ্যে সংক্রমণ করতে পারে এমন কোনও কার্যকলাপ করা থেকেও তাকে নিষিদ্ধ করা হয়েছে। মরণঘাতি করোনা ভাইরাস যেহেতু একজনের থেকে অন্যজনের শরীরে যায় তাই এটার দ্রুত সংক্রমণ বন্ধের জন্য আইনটি কঠিন করা হয়েছে। যাতে জনগণ যথেষ্ট সাবধানতা অবলম্বন করে। পাবলিক প্রসিকিউশন আরও বলেছে যে, স্বাস্থ্য মন্ত্রনালয় এবং অন্যান্য জনস্বাস্থ্য কর্তৃপক্ষ উপযুক্ত আদালতে মামলা দায়েরের বিষয়ে বিবেচনা করার জন্য উপরোক্ত নিবন্ধের বিধি লঙ্ঘনের ফলে পাবলিক প্রসিকিউশনকে এই লঙ্ঘনকে উল্লেখ করেছে।


0 Comments
DO NOT SHARE ANY LINKS